উৎসব/বিদ্রোহ
উৎসবে সামিল হতে পারলাম না আজও আনন্দ হইহুল্লোড় শব্দের উৎসব টাকা উড়ছে টাকা হোর্ডিং ব্যানার বিজ্ঞাপন নতুন জামার গন্ধ, পারফিউম মেশা কনফিউশন আমার কমিউনিস্ট? না হে না, দারিদ্র্য বিলি করি না আমি আমার দারিদ্র্য কেবল আমার শান্তি ক্ষুধার্ত মুখগুলো যেন পুজোর গ্ল্যামারে আরও বেশী করে ফুটে ওঠে প্রতিমার গলায় সোনা মুক্তো পাঁচ দিনের জন্য মহা আড়ম্বর সেই দিনগুলোও হাত পাতা মুখগুলো বেশীই ফুটে ওঠে বাপের কোলে উঠে ঘুরে বেড়ানোর কথা বেলুন আইস্ক্রিম হাতে ভিক্ষা করে খাচ্ছে আর অন্যরা আনন্দে দিশাহারা হয়ে সারারাত পাগলের নাচ নাচছে মাইক বাজিয়ে স্পিকার ফাটিয়ে গান চালাচ্ছে "ম্যাঁয় তেরা বয়ফ্রেন্ড, তু মেরা বয়ফ্রেন্ড" ভুলে যাই, পারফিউম কনফিউশন মাখা গন্ধে ভুলে যাই কে আমি? এটা কোথায়? গরীব দেশে গরীব কই? ওইতো ওদিকে তাকাতে নেই ওদিকে অন্ধকার, ঝুপড়ী আমি বসে আছি, ভেসে যাক ভেস্তে যাক পুজো অভিশাপ দিচ্ছি আর অপেক্ষা করছি বিদ্রোহ আসবে কবে অধার্মিকদের মূর্তি সব ভেঙে গুড়িয়ে দেবে কবে... না সলিউশান হবে না কোনদিন হবে কি? শুধুই শান্তি শান্তি শান্তি