যোগ্যতমের উদ্বর্তন
যদি একটা সাধারণ মেয়ে না হয়ে হতাম থ্যাচার বা উইনফ্রে?
তাহলে কি পারতে "চোপ মেয়েছেলে" বলে দাবড়ে দিতে?আমি জানি ভালো হলেই এই দুনিয়ায় চলে না
জোর যার, সেইই করে নিয়মপ্রণয়ন।
একটা ছোট্ট বিড়াল না হয়েবাঘ হতাম যদি,তাহলে কি পারতে লাথি মেরে তাড়িয়ে দিতে?
খিদের জন্য লাথি খাওয়া বাঘকে মানায় না
বাঘ ছিঁড়ে খেয়ে নেয়
দুর্ভাগ্য কেবল দূর্বলের জন্য।
যদি নেড়ি কুকুরছানা না হয়েহতাম বিলিতি ল্যাব বা বুলডগতবে কি পারতে বস্তায় ভরে পাচার করে দিয়ে আসতেএকটুখানি শিশুকে
মা ছাড়া, ঠান্ডায় তিলে তিলে মরতে? যদি পথবাসি না হয়ে হতাম রিটায়ার্ড আইপিএসতাহলে কি তোমার দোকানের সামনে আসার জন্য বুড়োটাকে "এই যাঃ" বলে তাড়িয়ে দিতে?
পেটের দায়ে লাথি খেতে আসে দুনিয়ায়
বিড়াল থেকে মানুষ
আর কিছু জীব আসে ভাগ্য নিয়ে
বাঘ হয়ে বা বড়লোক হয়ে।
Comments
Post a Comment