প্যালেস্তাইন (+২)
আরেকটা সূর্য ফেটে পড়ল আকাশ জুড়ে চির অন্ধকার আলোর অস্তিত্বহীন এক দুনিয়ায় ছোট্ট মেয়েটা দুধের শিশু ভাইকে কোলে বেরিয়ে এলো ডেব্রিসের ভিতর থেকে এসে দেখল কালো রক্তের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে নাকে রক্তের গন্ধ কূলকিনারা না বুঝে সেও ছোট ভাইটার সাথে হাপুসনয়নে কাঁদতে লাগল ভাইও কাঁদে সেও কাঁদে কেন কান্না থামাতে আম্মি আসবে না? ওদিকে দিদি গায়ে কোলের শিশু আর বোমা বেঁধে চলেছে আল্লাহর কাজে কিছু না বুঝেই মেয়েটা হঠাৎ চোখ মুছে ফেলল কেন জানি না তার মনে হলো আর কেউ আসবে না ভাইটাকে জল খাওয়াতে হবে নিজেও খাবে কালো ধোঁয়া ভেদ করে আবার সূর্য দেখা দিল আকাশে তুমি আছো? আমরা যে তব ব্রাত্য, কিন্তু শুধুই আমরা নয় ঈশ্বরপুত্র যিশুও কেঁদেছিলেন ক্রুশের শেষ বেলায় হায়, "ঈশ্বর! আমার ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়!" ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়? মিসাইলের রেখে যাওয়া ধূলায় ছিন্নভিন্ন দেহের স্তূপ “আমাদেরও কি আছে কোন দাম! কোন ইতিহাস, বঞ্চিতদের গান?”