মিয়াও
গ্যাঁট হয়ে বসে আছে হুলো
রান্নাঘরে
ফ্রিজের সামনে
নিজের খাবারের বাটিটা আগলে
কখন পেটটা একটু খালি হবে, আবার খাবে!
মাঝে মাঝে জুলজুল চোখে এদিক ওদিক দেখছে
আমার ভিতরের বাচ্চা ছেলেটার বিল্লির গোল নাদুটা চটকানোর জন্য হাত নিশপিশ করছে
বিল্লি বলছে, "মিয়াও!"
কি? খাবার তো দেওয়াই আছে!
"মিয়াও!"
বিল্লি বলছে মিয়াও
বিড়াল ভাষায় একটিই শব্দ, মিয়াও।
একটা অদরকারি কাগজ যেই মুড়ে ফেলেছি ঘরের কোণে
ছুট্টে এসে হুলো গাপ করে ধরেছে
ওটা নিয়ে বল খেলবে
মোবাইল চার্জারের তারটা মাটিতে ঝুলছে
তাই দেখে কামড়াকামড়ি শুরু করেছে
"মিয়াও!"
ওরে ওটা ছিঁড়ে যাবে রে!
"মিয়াও!"
অন্য কিছু নে
আহ! ওখানে উঠিস না, সব পড়ে যাবে যে!
"মিয়াও!"
বিল্লি বলছে মিয়াও
বিড়াল ভাষায় একটিই শব্দ, মিয়াও।
Comments
Post a Comment