বসুন্ধরা

দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে বুকটা ছ্যাঁৎ করে ওঠে
আবারও আমাকেই ধরতে আসছে নাকি?
না না কেন আসবে
চার কুড়ি পার হয়ে গেল
বন্ধুরা, কমরেডরা সময় করে সব কেটে পড়েছিল
ভালো চাকরি, ব্যবসা করতে
ঘরসংসারের টানে
রেগুলার রাতে সেক্স, দিনভর মেকি ঝগড়া ন্যাকামি
আমিই আজও হলদেটে পুরনো বইয়ের পাতায় বদলের স্বপ্ন দেখছি
গা গোলায় মাঝে মাঝে
নারীর যোনির গন্ধে
ঘেন্না হয়
এত অন্যায়, তবুও তুমি প্রসূতি?
এত শত দর্শনের মাঝে মাঝে ঝরঝরে বাতাস এনে দেয়
পিওর ছাগলামির বসন্ত উৎসব
আহা! ছাগলারাই আনন্দে আছে
পিঠে রং মেখে...
আবার সাইরেন বেজে ওঠে
হঠাৎ যদি কোন পুরনো লাফড়ার জন্য শালা কেস খাই?
হলদেটে বইয়ের পাতায় ঢুকে থাকি...

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা