বাবা
খালি দিতে এসেছিলে এ জীবনে
তাই চাওয়া কি শেখায়নি বিধাতা
মনে পড়ে যায় শৈশবের বাগানে
তোমার আমার আর লাকির খেলা।
আজ তুমি একা
শীত শেষের হাওয়ায় ভাসে স্মৃতির ছেঁড়া পাতা
সব দিয়েও মানুষ ফুরিয়ে যায় না
তাই আজও সবার জন্য সব আনিয়ে দেওয়ার তাড়া।
অসৎ চিন্তা এলে মাথায় ভেসে আসে তোমার রাগী মুখটা
হতাশ হলে বাজে মাথায়, তোমার "লড়ে যা"
বিপ্লব আর সংসারের জাঁতাকলকে ব্যালান্স করার খেলা জীবন
আমিও ট্রাপিজে চড়ি টলমল পায়ে...
Comments
Post a Comment