মা

কোটি কোটি সমান্তরাল জনমে আমি তোমারই জন্য কেবল এসেছি
তোমার সাথেই খেলেছি
ধূম্রধূমায়িত ফ্যান ভাতের গন্ধে ছুটে গিয়েছি
মা তোমারই কোলে।

কোন অভাব বোধ করিনি ভাইবোনেদের
তোমার হাতে মাখা নুনভাত খেয়ে
একই রূপকথার গল্প বারবার শুনে 
আমি একাই মা তোমার কোলজুড়ে
ধূম্রধূমায়িত স্মৃতির মত ভেসে আছি। 

কোটি কোটি সমান্তরাল জনমে
মানব ছানা হয়ে বা বিড়াল শাবক হয়ে বারে বারে 
মা তোমারই কোলে জন্মেছি আমি
কিছুই চাইতে হয়নি, কারণ কিছুই ছিল না
সবই তবু পেয়েছি আমি মা। 

তুমি যবে যাবে শবে
আমি তাকিয়ে দেখবো আকাশে 
তোমার হাতছানির অপেক্ষা করব
কোটি কোটি সমান্তরাল জন্মে
মানব ছানা হয়ে বা বিড়াল শাবক হয়ে
বারে বারে মা আমি তোমারই কোলে জন্মাবো। 



#২

মরণের তীরে দাঁড়িয়ে, 
বারেবারে আমি তোমারই ছেলে হবো, মা
বারেবারে আমি তোমারই কাছে আসবো 
তোমারই কোলে খেলব
মা। 

বেশি কিছু না
সন্ধ্যায় একটু রুটি তরকারি আর ঠাকুরমার ঝুলি 
দিনে স্কুল আর বিকেলে খেলার মাঠ
একক সন্তানের সর্বক্ষণের খেলার সাথি মা
বেশি কিছু ছিলও না, বেশি কিছু চাইও নি
বারেবারে তুমিই হও আমার মা।


Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা