জল

জল সব ভুলিয়ে দেয়

থরথর খলখল জল, খালি জল আর জল

হাবুডুবু খেয়ে মরার সাধও তো জাগে
কদাচিৎ সব ভুলে পিছুটান
কারণ মরণ তো চাওয়া না-চাওয়া সমান
ধুর এসব বালের তত্ত্বকথা
জল সব ফিরিয়ে দেয়
বেগবতী স্রোতস্বিনী জল
আছড়ে পড়ে পিছিয়ে যায়
সব ছুঁড়ে ফেলে দেয়
কেন, কেন তবে এই মন চাওয়া না চাওয়া?
আরেকটা ঢেউ আছড়ে পড়ে।

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত