শূণ্যতা
ভালোবাসার মধুর বেদনা না
এ ভালোবাসাহীনতার বেদনা
এক নিঃসঙ্গ জীবনে কাউকে ভালো না বাসার বেদনা
তাই আমি সেইসব লোকেদের কথা লিখি যারা কাউকে ভালোবাসতে পারলো না
যাদের কে কেউ ভালোবাসলো না
ভালোবাসতে দিল না
আমি লিখি আত্মঘাতী বোমারুদের গান
যারা পরজীবনে সুখের আশায় ইহজীবন করল ত্যাগ
তাদের পরজীবনের খোয়াব দিয়ে বোকা বানিয়ে নিল কিছু লোক
তারা তারপর ফেটে ছারখার হয়ে টুকরো টুকরো ছড়িয়ে পড়লো...
পরেরদিন একটি সন্ত্রাসীর মৃত্যুতে কিছু লোক খবর বানালো
কিছু লোক পড়ে হাসল
কিছু লোক শুধুই পড়ল
জান্নাত? জাহান্নম?
আমি ধর্মের ঢাক বাজাই না
প্রেম ভালোবাসার গান লিখি না
আমি লিখি এইসব ছেলেদের কথা
১৪-১৫-১৬-১৭
জান্নাতি পরির সন্ধানে যারা বেলুন হয়ে ফেটে গেল
ভালোবাসাহীন এক রুক্ষ মরুজীবনে
হুজুরের দেওয়া মুজাহিদ এর সম্মান
সে যেন গলে গেল
হুজুরের কথায় দিয়ে দিল জান
হুজুর তারপর ৭২টা নারী নিয়ে হারেমে আয়েস করল
আয়াত মুখস্ত বলে নাম কামাল
আমি এই ফেটে যাওয়া মুজাহিদদের কথা লিখি
কারণ আমিও সেই একই পথের পথিক
দিশাহীন
শূণ্যতার কবি...
Comments
Post a Comment