বৈজ্ঞানিক
কোথা দিয়ে যে সময়টা বেরিয়ে যায় আজকাল...
এই করতে দশটা বছর কেটে গেল
এখন আর ফিরে যাওয়ার উপায় নেই
ভাবলে কেমন লাগে
জীবন চলছে একদিকে
বয়স কেবলই বাড়বে
মাঝে মাঝে খুব ভয় হয়
মাঝে মাঝে মনে হয় এ কোথায় এলাম
অনেকক্ষণ বাদে যখন রাস্তায় বের হই
মনে হয় এখানে আমি নতুন আর কবে পুরনো হব?
হয়তো একদিন বড়দের মতো আমিও বড় হব
তারপর দেখি যে বয়স বেড়ে গেছে
আমি জোর করে বাচ্ছাপনা করছি
বড় হওয়া মানে কি তবে?
আমাকে দেখিয়ে দিলে ভালো হয় আমি এখানে নতুন
ছিলাম ১৫ আজ হঠাৎ ২৫ কাল দেখবো ৩৫
শীত শেষের হাওয়ায় উড়ছে অপ্রয়োজনীয় কিছু টিনেজ স্মৃতি
দশটা বছর কেটে গেল
ফিরে দেখেছি ফিরে যাইনি
যাওয়ার উপায় নেই
কোনোদিন কি হবে?
এই যেমন হয়েছে উড়ান, ক্যামেরা আর স্মার্টফোন...
আমি এখানে নতুন
এদিকওদিক জিজ্ঞেস করছি।
Comments
Post a Comment