ভূত

একটা ধূসর ক্যাসেলের মত স্মৃতিগুলো
হাজার বছরের পুরনো
দেওয়াল বেয়ে গাছ উঠেছে
তোমার ইউক্যালিপটাস গাছগুলো সাদা প্রেতের মত
একা
সম্পূর্ণ একা
শৈশব আসে যায়
কত জীবন আসে যায়
ধূসর ক্যাসেলগুলো দাঁড়িয়ে থাকে
দেওয়াল বেয়ে গাছ ওঠে
মানুষের স্মৃতি বয়। 
পড়ন্ত সন্ধেয় 
আকাশটা তেড়ে আসে
সব কেড়ে নিতে
পৃথিবীটা কেড়ে নিতে
কিছুই থাকবে না পড়ে
কিছুই ভাববে না তুমি
দেহ পুড়বে চুল্লিতে
ধূসর ক্যাসেলের ধূসর স্মৃতিগুলো নিয়ে
সাদা ইউক্যালিপটাস গাছটা হয়তো বা ভেঙে পড়বে। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত