সাগরপাখি
ঝিঁঝি পোকাদের পুজোপাব্বণ নেই ছুটির দিন, উইকডে নেই উইকএন্ডে আউটিং নেই
রাতভর অন্ধকারকে সঙ্গ দেওয়া।
তখন ছিল অবুঝতার বয়েস আবেগ নেই, ছিল আবেগের মিমিক আজ রক্তে অনুভব করি কবিতার ভাষা। সমুদ্র ডাকে আমায় আয় চলে আয় এ জীবনে মহাকাল কিছু রাখেনি তোর জন্য। তবু রয়ে যাই, দিনবদলের আশায় বিশ্বব্যাপী লক্ষ্যহীন পায়চারিতে চমকে উঠি ঠিকানা খুঁজি যেখানে থাকি সেখানকার। মিথ্যা পরিচয়ের ভিড়ে মিশে যাই ভিড়ের ভাষায় কথা বলি তারা অবাক হয় এ আবার কে? ডানাহীন সাগরপাখি খাঁচা খোলার অপেক্ষায়।
Comments
Post a Comment