ব্রেকিং নিউজ
সজোরে কালো পোকাটার সাথে ধাক্কা খেয়ে
যখন তুমি ব্রিজ ভেঙে পড়লে
আমার খুব জোর ঘুম পেয়ে গেল।
বোর হলে যা হয় আর কি
অনেকক্ষণ থেকে বিপ্লব মারিয়ে মারিয়ে এমনিই হাই উঠছিল অনর্গল।
কিন্তু দেখলাম তুমি উঠছ না, মরে গেলে?
মিথ্যা হয়ে গেল সোনা রাঙা ধান
হাসনুহানা ফুলের বাগান?
তখন এক মাতাল মাঝি এলো তার হিজল কাঠের নৌকা নিয়ে
সোজা রূপকথার গল্পের ঝুলি থেকে নদীটা বেরোল
মিডিয়ার জন্য ডিটেইলড্ রিপোর্ট নিতে।
Comments
Post a Comment