মাঝি

আমার কাছে জন্ম মৃত্যু দীন আর রাতের মতই দৈনন্দিন ব্যাপার

কতবার যে আমি মরেছি কতবার যে আবার ফিরে এসেছি

সকালের সমুদ্র আর রাতের সমুদ্রের মতই দিন ও রাত্রি

সকালের সমুদ্রে জলকেলি করার মতই শৈশব

আর দুপুরের সমুদ্রস্নান যৌবন

সন্ধ্যার সূর্যাস্তের মত বার্ধক্য আর তারপর রাত্রির সমুদ্রের কালো জল মিলিয়ে যায় কালো আকাশের দিগন্তে

সেটাই মৃত্যুর ইহজাগতিক দৃশ্য

সঞ্চারীর সঞ্চালক সে এক শীর্ণকায়া মাঝি

অন্ধকারে মিশে থাকে তার কালো দেহ 

বহুদূর থেকে সে হাল বায়

বহুদূর থেকে সে হাল বায়  

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা