সংস্কৃতি
জোয়ান কালে অনেক করেছি
হাল্কা ফুলকা ভিড়ে গা ঘেঁষাঘেঁষি
ম্যারিটাল রেপ, ফিল্মী কায়দায় গান গেয়ে ইভটিজিং
ভালোবাসা পাইনি কখনও
কারণ ইতরামি অবসর দেয়নি
তাই তোমার ভালোবাসা কি সহ্য করতে পারি?
নচ্চার নাম্বার ওয়ান আমি
কিন্তু তাতে কি?
সম্মান তো দিতেই হবে
বয়সটা যে বেশি!
কটা বসন্ত বেশি দেখেছি
পৃথিবীর অক্সিজেন নষ্ট করেছি
এখনও সুযোগ পেলেই
টুক করে
মেয়ের বয়সীদের বুকে কনুই ঘষি
কিন্তু তা বলে প্রকাশ্যে জড়াজড়ি
ছিঃ ছিঃ!
জোয়ানরাই সব মজা নিলে
আমরা বুড়োরা লেডিস সিটে কি করতে বসি?
হবে না হবে না
খেলবো না
এটা ভারতের সংস্কৃতি!
ঘোমটার তলায় খ্যামটা যত খুশি
প্রকাশ্যে করলেই গণঘুষি!
Comments
Post a Comment