সার্বজনীন ভোটব্যাঙ্ক

গরীব মানুষরা সার্বজনীন ভোটব্যাঙ্ক। 

কে না করে গরীবির রাজনীতি? 

খিদেয় জ্বলে পেট,

রাজতন্ত্র, পুরোহিততন্ত্র আর ডেমোক্রেসির খাজনা

স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে থাকে তৃতীয় বিশ্বের মানুষ 

আর স্বপ্নের সওদাগররা 

শ্রেণীহীন সমাজের

স্বপ্নের বদলে কেনে ভোট।

এদের ক্ষমতায় থাকা নির্ভর করে মানুষের গরিব থাকার উপরে

গরিবি না থাকলে গরিবের ভোট ব্যাঙ্ক থাকবে না

রাজনীতি কঠিন হয়ে যাবে

কঠিন হয়ে যাবে বাওয়ালে মাল কামানো

কিছু মানুষ হদ্দ গরিব না থাকলে কিছু মানুষ টাকা ওড়াবে কি করে?


Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত