ক্ষুধার দেশে
- কবি সুকান্তর জন্য
(কবি সুকান্তর জন্মদিন স্বাধীনতা দিবস বলেই বেশী পরিচিত। তাই ১৩ই মে তার মৃত্যুদিবসে কেবল তার জন্যই এই কবিতা। অদ্ভুতভাবে তার মৃত্যুসালও ১৯৪৭, যে বছর আমরা "স্বাধীন" হই।)
ধুসর কুয়াশা মাখানো পাউরুটির ধোঁয়ার গন্ধ
খিদের পেটে তো চাঁদকেও খাওয়া যায় হে সুকান্ত!
তবে কিছু লোক যে আমাকে বলে ববর্র?
কিছু লোক যে বলে নৃশংস?
যখন এক সপ্তাহের বাসি খিদে কাচতে আমি ঝাঁপিয়ে পড়ি কোন ভেড়া ছাগলের মাংসে...
তারপর শুরু হয় প্রতিক্ষা পুনরায় পেট খালি হওয়ার,
এ খিদে দানব কুম্ভকর্ণ!
এ খিদের তৃপ্তি নেই...
তবু ওরা যে বলে আমি "cruel"?
আমি ক্ষুধার্ত!
পেটের জ্বালা উঠলে না থাকে দাম মরালিটির না করে তৃপ্ত নারীর পারফিউম,
এক বেলা খেতে না পেলেই যখন মেজাজ খিঁচড়ে যায়,
তখনই উপলব্ধি করি তোমার কাব্য,
খিদের পেটে চাঁদকেও ঝলসে খাওয়া যায়
তখন সবই খাদ্য হে সুকান্ত।
Comments
Post a Comment