মানব সাম্রাজ্যবাদ
কোথায় কোথায় চলে গেছি
কোন সুদূর গ্রামের অলিগলি
মানুষকে ঠিকানা জিজ্ঞেস করেছি
মানুষের চোখে সন্দিগ্ধ চোখ
সাম্রাজ্যবাদী জীবনের সম্প্রসারণে
টুরিস্ট হয়ে নিজেরই দেশে নিজেই নিজের ঠিকানা খুঁজেছি।
ধর্মের দোষ নয়, বর্ণের দোষ নয়
দোষ মানুষ হওয়ার।
হানাহানি আর জিহাদ
রক্তমাংস কাটা হাড় সে তো রোজই দেখি
কেউ নেই বাদ
কিন্তু এই চেনা দুনিয়াটা সাজেশনে মিলছে না কেন তবে?
কোথায় ইতিহাস বই, সেথা রাজার জয়গান
প্রজারা একে এত, তায় ট্যালেন্ট বলতে খালি মরে!
নৃশংস সব ছবি আমি দেখেছি, দেখে চলেছি প্রতিনিয়ত।
নৃশংসতার ছবি আমি এঁকেছি
হে সৃষ্টিকর্তা, তুমি যে আর নেই, সে আমিই কবেই যেন বুঝেছি।
যত দেখেছি তত বুঝেছি তোমার হেলপলেসনেস
তাই নিজের মাঝেই ঈশ্বর আছে এই শান্তনা দিয়েছি
কিন্তু সে পরমাত্মা বড়ই শান্তিপ্রিয়, বড়ই পাওয়ারলেস
দুনিয়াটা হচ্ছে স্টেজ বটে, আমরা অভিনেতাও বটে শুধু ডিরেক্টর নেই...
Comments
Post a Comment