ফ্যাতাড়ু

লেখ ফ্যাতাড়ু লেখ

সময় যে পেরিয়ে যাচ্ছে

কবে লিখবি এতসব

প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা স্বপ্ন

নেশার ঘোরে সব হারিয়ে যাচ্ছে চিন্তা

দুঃখের সাগর ভেসে যাচ্ছে সব

লেখ কাঙাল লেখ

তোর আর কি আছে

ডাইরিটা ছাড়া। 

হেগে দে সব ওতে

সময় যে যাচ্ছে চলে

দেখতে দেখতে তরুণ কবি

মধ্যবয়সী হতে চললি

যেভাবে ক্যালেন্ডারহীন জীবনযাপন তোর

দিন নেই রাত নেই

আজ নেই কাল নেই

না রবি না সোম

একটা গোটা জীবন

যেন কারুকার্যহীন, লাম্প অফ সয়েল

গোবর থাবড়ে দেওয়া দেওয়ালে

শুকোচ্ছে

পুড়ছে

হাসছে 

কবে জ্বলে উঠবি?

সব ফেলে দে সব

সব ফেলে দে সব

খাওয়া নাওয়া ঘরবাড়ি রান্না বিল জমা

দৌড়ে পালা না কুঁড়েটা

কেউ কি নেই তোর?

কিছু কি নেই তোর?

মেধাটা?

ওটা খাওয়ায় না

কবিতা লিখে কামায় না। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত