বাতকর্ম
আমার কোন দিন নেই, কোন রাত নেই
কোন রোববার নেই, কোন সোমবার নেই
কোন আলো নেই, কোন আধার নেই
কোন উৎসব নেই, কোন অসুখ নেই
একটা আ-কাটা জীবন
চলেছে চিরন্তন
মানবের চেঁচামেচি, আবেগ উৎকন্ঠা - কিছুই ভাবায় না আমায়
প্রেম ঘৃণা কবিতা ছবি গান সিনেমা
সবই আসে যায়, আসা যাওয়ার খেলা
দিন নেই রাত নেই
রোববার নেই, সোমবার নেই
একদা একটি মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম
না ভালোবাসিনি, কেবল সম্পর্ক করেছিলাম
এইভাবে ভালোই চলছিল
অপেক্ষায় ছিলাম কবে যাবে, কিভাবে তাড়াবো
তারপর একদিন শুনলাম বাড়ি থেকে বিয়ে দিতে চায়
আমি ভাবলাম এই সুযোগ
বললাম, "করে নাও, আমাকে দিয়ে কিছু হবে না
চাকরিবাকরি করি না, করতে চাইও না
এদিক ওদিক ঘুরে ঘুরে জীবন যায় চলে"
ও অনেক কেঁদেছিল
কিন্তু আমার কিসুই যায় আসেনি
তারপর একদিন সত্যি চলে গেল
প্রথমটা কিছুই বুঝলাম না
তারপর হঠাৎ বাথরুমে পায়খানায় বসে হাউহাউ করে কেঁদে ফেললাম
সিনটা সিনেমার হলে, হলজুড়ে হাসির রোল উঠত
এক বিশ্বস্ত বন্ধুকে বললাম, সেও হেসে ফেলল
সবাই হাসছে মনে হল
আর আমি কাঁদছি
কেন? আমি তো শুধুই শরীরটা চেয়েছিলাম
এর বেশি কি?
তাহলে কিসের দুঃখ? শরীর না পাওয়ার?
সেইদিন বুঝেছিলাম ভাই
কেঁদেকেটে লাভ নেই
ভালোবাসা বিষ্ঠা তুল্য
কখন যে পেয়ে যাবে, কোন ঠিক নেই
আর পাবেই
যতই ভাবো পাবে না, পাবেই
বিশেষত খেলে পরে তো পাবেই পাবে
একে শরীরে ধরে তুমি রাখতে পারবে না, বেরিয়েও আসবে এক সময়
ভালোবাসা মানে পায়খানা করা
কেউ কুকুর, সবার সামনে করে
আর কেউ মানুষ লুকিয়ে দরজা বন্ধ করে জল ঢালে
দিন নেই রাত নেই
রোববার নেই, সোমবার নেই
একটা আ-কাটা জীবন
চলেছে তো চলেছেই...
Comments
Post a Comment