ক্যায়ামতের দিন(রিক্সা)
এ রিক্সা!
পারিজাত লেক, কত নিবি?
বিশ টাকা ভাড়া আছে।
চল।
তাড়াতাড়ি চালাস একটু, একটা কাজ আছে।
আচ্ছা বাবু, জলদি পোঁছে যাবেন, শট রাস্তা আছে।
হ্যাঁ।
আবার ফিরবেন নাকি?
না রে, দেরি হবে।
আচ্ছা।
রিক্সা চলছে, কাগজটা খুললাম। টুক করে ভিতরের পাতাটা একটু দেখেনি।
হাঃ! জানতুম!
কিছু বলছেন বাবু?
না তোকে না। কিন্তু এটা তোরও জানা উচিত, কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
কি করে?
সে জানি না, কাগজে লিখেছে। আর আমি অত ডিটেইলে খবর পড়ি না। হেডলাইনটা পড়লুম, বাকিটা চায়ের দোকানের আলোচনায় বেরিয়ে যাবে। যাক মূল ব্যাপারটা হচ্ছে, কালকে পৃথিবীর শেষ দিন, তোর আমার সবার শেষ।
কেন বাবু?
কেন কি করে জানব, কাগজে লিখেছে তাই।
তারপর কি হবে?
তারপর কি হবে মানে? শেষ মানে সব শেষ, তার আবার পর কি?
মানে শেষ হবার পরে কি হোবে বাবু?
আরিহ! বলছি সব শেষ, আবার পরপর করছে! মরার পর যা হয় তাই হবে।
সব মরে যাব আমরা?? হামি ভি?
হা তু তো খাস করকে!
খচ্চর হাসি হাসলাম খিক খিক করে।
রিক্সাওলা হঠাৎ প্যাডেল করা বন্ধ করে দিল।
সব শেষ হয়ে যাবে বাবু? কিন্তু তাহলে এতো দিন যে হামি চুতিয়া বনে থাকলাম তার কি হোবে?
কেন থাকলি? কে বলেছিল থাকতে?
আর বাবুরা তো বলত, কমনিস্ট বাবুরা, বলেছিল আচ্ছে দিন আসবে, তারপর মোদীজী ভী বললো কালকে, তাহলে কি হোবে? হামাকে ঝুট বললো সোবাই?
হ্যাঁ তা তো বটেই, সময় থাকতে সব করে নিতে পারতি। বৃথা সততা মারিয়ে হাওয়াই চটি পায়ে রিক্স��� চালিয়ে ���েলি!
কেতো কিছু করা হয়নি বাবু, গাড়ি কিনা নিজের বাড়ি বানানো সুন্দরী লেড়কি দেখে...
কি? ছেলের বিয়ে দিবি?
না উ তো ছোট আছে, বড়কাটা তো মরে গেছে। নিজের জন্য...খুব শখ, সুন্দর সুন্দর লেড়কিদের দেখি জিন্স পড়ে, আমার খুব ইচ্ছে করে একবার যদি...
হাল্কা খিঁচে নে, এ জন্মে আর হবে নে
তোর 'কমনিস্ট বাবুরা' তোদের গরীব রেখে তোদের গারিবীর দুহাই দিয়ে ভোট কিনেছে, মাল কামিয়েছে, আর তু চার অক্ষরের বোকা জীবনভর হিন্দি চুল ছিঁড়ে এখন ক্যায়ামতের আগের দিন জিন্স পড়া লেড়কি চাই! এই রোক রোক, এসে গেছে, নামবো।
এ নে পঞ্চাশ আছে।
খুচরো নেই বাবু? দে দিজিয়ে, শেষ দিন ৩০ রুপিয়া নিয়ে আর কি হোবে?
Comments
Post a Comment