সেরাফিম

তোমার প্রব্রজ্যার একাকীত্বে মৃত্যু হয়ে এসেছি আমি

আজ তোমার জন্য প্রকৃতি আরও সবুজ

আজ পৃথিবী আরও সুন্দর

আজ যেন সবাই ডাকছে তোমায়

আর তোমার ইচ্ছে করছে সকলের সাথে থাকতে

কিন্তু এমনিতে প্রাইভেসি পছন্দ করো তুমি। 

জানালা দিয়ে সূর্যালোক এসে পড়েছে তোমার গালে

যেন প্রথমবার

এই আমেজে একটা ভালো বই আর একটু চা-কফি

বেশি কিছু চাওনি এ জীবনে

একটু পড়বে, একটু লিখবে

কিন্তু পৃথিবী বেশি সময় দেয় না একটা মানুষকে 

মাত্র কটা বছর

তার মধ্যে যেটুকু যা করার, যেটুকু যা হয়

সবকিছু এক জীবনে যে করতে চেয়েছো তুমি তাও নয়

কারণ তুমি পূণর্জন্মে বিশ্বাস করো

এক জন্মে সব করে ফেললে পরের জন্মে থাকবে কি? কিন্তু এখন শিয়রে তোমার অনন্ত সমুদ্র এক বিস্তীর্ণ কালো আকাশ"সত্যি আবার জন্মাবো তো? নাকি...লাইটস আউট...অবলিভিয়ান!" 

দিনগুলো বড় তাড়াতাড়ি যায় তোমার

এই তো গতকালই ছিল, আজ ক্যালেন্ডারে দেখাচ্ছে এক সপ্তাহ হয়ে গেলকিছুই তো হলো নাকেবল পড়ে পড়ে আকাশকুসুম ভাবা ছাড়াএকটা গান সেই কবে থেকে ঘুরছে মাথায়জন্মাতরের গানআবার জন্মানোর গানএকটা নতুন জীবনের গান, নতুন করে শুরু করার গানএ জীবনে বেঁচে আছে কেবল স্মৃতিআর স্বপ্নহাত পেতে চাই তোমাকে, শেষ বেলায় নিজেরসকালবেলায়ও চাইতাম তোমায়দুপুরে বিকেলে।মনে পড়ে তোমায় শীত শেষের শুস্ক হাওয়ায় মনে পড়ে তোমায় সূর্যহীন বৃষ্টির সকালেযেথা পা যায় সেথা ফেলিস্মৃতির পথে মাথায় চলিফিরে যাইফিরে যাইসন্দেহ নাইতোমাকেই চাইনা, আর চেয়ে লাভ নাইআর চেয়ে লাভ নাই।এই ভাবনাটা কমফর্টিং আবার ফিরে আসবো মানুষ হয়েআবার শুরু করবো প্রথম প্রেমের শিহরণ তোমায় জানাবোজানাবোঝার জন্যে উন্মুক্ত হয়ে এই প্রব্রজ্যার একাকীত্বে যে শান্তি আছেতাকে ভঙ্গ করতেচিরশান্তির দূত হয়ে এসেছি আমি। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত