অমরত্বের সন্ধান
তালপাতা, জাম বাগান, সোনালী রোদ্দুর
সন্ধ্যার নিষিদ্ধ হাতছানি
অবুঝ আবেগ বন্ধুত্ব মারপিট
জীবন থেকে কোথায় হারিয়ে গেলাম আমি
নিজেকে একটা ঘরের মধ্যে দেখছি
শাস্তি কাটাচ্ছি
তোমার শরীরের গন্ধ মাঝেমাঝে স্মৃতিতে ভাসে
অমরত্ব কে না চায় প্রেয়সী? আর যে পায়, সে কি চায়?
না
সোনালী রোদ্দুরের বিকেলগুলো হারিয়ে যাওয়াই ভালো
স্কুল ফেরত রক মিউজিক
লুকিয়ে ছুপিয়ে
সবাই মিলে পঞ্চাশ টাকা দিয়ে
এক দু ঘোট মদ খাওয়া
বাড়ি এসে আবার প্রেমিকার এসএমএস
এসব চিরকাল না থাকাই ভালো বন্ধু
না হলে রোজ বাসি হয়ে গন্ধ ছাড়বে।
Comments
Post a Comment