সেকেন্ডের কাঁটা
এইভাবে একটা একটা দিন করেই সব দিনগুলো শেষ হয়ে যায়
ঘড়ির ব্যাটারির সাথে সময় থমকে যায়
সেই যে থমকে দাঁড়িয়ে আছি আমি
আর নড়ছি না
কিন্তু রাত্রি আর জোয়ার যাচ্ছে আসছেতুমি আর আসছো না। প্রত্যেকটা দিন বাঁচা হয় না আরএকটা ক্যালেন্ডার হীনউইকডে উইকেন্ডহীন জীবনএকটা লক্ষ্যহীন অপরিকল্পিত বেঁচে থাকানা প্রত্যেকটা দিন বাঁচা হয় না আরএক দিন অন্তর অন্তর বাঁচাবা সপ্তাহে একদিনতুমি কি আর আসবে না? না মাল খেয়ে কবিতা লিখি নাদেবদাস হয়ে কি করব? জীবনটা চালাতে হবে তোতেল-নুন সব ফুরাই, মাস গেলে বিল আসে বিদ্যুতেরএগুলো দেব কি করে বাওলামো করলে সারাক্ষণ? তাই অবসর সময়ে কেঁদেকেটে নিগান শুনিব্যস, আর কিছুই নেইআর কিছুই নেই।তুমিও আর আসবে না। আহা প্রথম প্রেম প্রেম গন্ধকত আহ্লাদ কত আইসক্রিম কত হাত ধরাধরি "সিগারেট খাবা না!""আমায় ছেড়ে যাবে না তো কোনদিন?"সব ঢং ছিল ঢংএখন সরকারি কেরানির সাথে হানিমুন ইন মানালি। তোমার আর না আসাই ভালো। একান্তই যদি আসতেই হয়ঘড়ির ব্যাটারিটা সাথে নিয়ে এসো মনে করে।
Comments
Post a Comment