সভ্যতা

 হাজার হাজার জন্মের একটা মুখ

সর্বংসহা

জীর্ণ শীর্ণকায়

কালো মাটির রং

আদিবাসী

জংলী কাক!

একটা বেতের লাঠি আর জোয়ান পুত্র তার যষ্টি,

শহরে এসেছে চোখ দেখাতে,

আদিবাসীরা চশমা পরে? 

দেখিনি কোনদিন।

কত জন্মের একটা শীর্ণকায় মুখ

সর্বংসহা আদিবাসী

হয়তো আমার গতজন্মের মায়ের মত দেখতে

লালমাটির উপত্যকায় রুক্ষ সুক্ষ রুটি আর জল

এই যথেষ্ট জীবন ধারণের জন্য

শুকনো ধুলো ওড়ে দুপুরের ছাতিফাটা রোদ্দুরে

খড়ের ছাউনি দেওয়া ঘরে

নাকি এখন টালি বা এসবেস্টস বসিয়েছে?

রুক্ষ সুক্ষ রুটিতে উনুনের গন্ধ

সেই কত জন্মের কথা

ছোট ঢাকনাওয়ালা হাঁড়ি লাল চালের ভাত সেদ্ধ হয়ে ধোঁয়া ওড়ে সাদা

হাল্কা ফ্যান পড়ে 

আশেপাশে বাঁশবন আছে সেখানে একগাদা ঝুল আর মশা

পাখিগুলো সকালে আসে বেশি 

সর্বংসহা আদিবাসী

ইলেক্ট্রিসিটি রানিং ওয়াটার পায়নি এখনো

ডোবার অপরিশোধিত জল তাই দিয়েই ধোয়া খাওয়া

দখিনা বাতাস বইলে দাওয়ায় বসে থাকে

ছেলে টুকটাক কাজ করে 

চশমা পড়ে নতুন দিন দেখবে সে...

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত