বৈরাগ্য

জীবনটা খুব আলগা আলগা বাঁচি
জীবনে থেকেও তাকে না ছুঁয়ে বেরিয়ে যাই
জীবনটাকে কিছুতেই আঁকড়ে ধরতে পারলাম না
চর্ব্য চোষ্য লেহ্য  রূপ রস গন্ধ
ইনসুরেন্স ব্যান্ক ব্যালান্স গাড়ি বাড়ি EMI
বড় আলগা আলগা বেঁচে থাকা এ
সুখের খোঁজে নেই, দুখের খোঁজেও নেই
দুখ আছে কিছু, অনেকটাই বেশি
দুখের আমার তবু স্বাদ না মিটিল
পাখি উড়ে যাওয়া আকাশ মেঘ জল নীল লাল রং
না হে না দীপ ভাই, তুমি বরং সরকারি চাকরী খোঁজো
তোমার কোন কিছুতেই চাড় নেই
কোন কিছুই তোমায় বেশিদিন ভাবায় না
বড় fickle-minded তুমি
সব কিছুই চাও, শেষ পর্যন্ত কোনটাই পাও না
এভাবে হয়না হে দিপাঞ্জন, তুমি একটা জ্যোতিষী দেখাও
তোমার বৈরাগী হওয়া এ জন্মে নেই
আরেকবার কষ্ট করে আসতে হবে এ জন্মে
আবার নীল লাল রং 
প্রেম ভালবাসা friend request 
এত সব ছাড়তে পারবে খোকা?

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত