কত না বনবাদাড় পেরিয়ে গেছি
গতিশীল ট্রেন থেকে ছিটকে পড়ে গেছি
প্লেন থেকে ঝাঁপ দিয়েছি,
ভিসা ছাড়াই নেমে গেছি অচেনা দেশে
প্যান্টালুনের প্যারাসুটে।
জংলি আদিবাসী,
অসভ্য ল্যাংটো ট্রাইবালদের সাথে মিশে গেছি
কই ওরা তো আমাকে অপমান করেনি!
নোংরা, গরীব, তথাকথিত নিচু মানুষের মাঝে
মানুষে মানুষে মিলেমিশে একাকার হয়ে গেছে
জাত পাত জাতি বর্ণ
তোমরা আজও সেইভাবে বাঁচছো
যেন কোনদিন মরবে না
টাকা জমাচ্ছ, রিটায়ারমেন্ট কে বাদ দুনিয়া দেখেঙ্গে প্ল্যান
নিচু মানুষদের ঘেন্না করে দূরে সরিয়ে রেখেছ
অথচ যেকোন মূহুর্তে এই দুনিয়াটা মিথ্যে হয়ে যেতে পারে
তোমরা আছো নিজেদের কুকুনে
যেটুকু জানো তাতে সন্তুষ্ট হয়ে
অথচ এত রকমের মানুষ...
প্যান্টালুনের প্যারাসুটে
নেমে গেছি
জংলি আদিবাসী,অসভ্য ল্যাংটো ট্রাইবালদের মাঝে
মসিহা হয়ে
ওরা আমাকে বর্শায় গাঁথা মাছ আর আম খেতে দিয়েছে
গাছের পাতায়।
Comments
Post a Comment