সাব্জেক্ট

স্বর্গের অপ্সরা সাজবে

তার জন্য লিপস্টিক, পাউডার, মাস্কারা

মানুষের দুনিয়ায় নরক দেখে যায় প্রাণীরা

তোমার কোমল ত্বকে যাতে র‍্যাশ না বেরোয়

সেই জন্য একটা গোটা জীবন খাঁচায় কাটিয়ে দেয় ওরা

ইঞ্জেকশন, এক্সপেরিমেন্ট

চোখ কান খোঁড়া 

ভয়ে পাগল বাঁদরটা

তুমি ওষুধ খেয়ে ভালো থাকবে তার জন্য

নরকযন্ত্রণা সহ্য করে বিগেলরা

মানুষের দুনিয়ায় নরক দেখে যায় প্রাণীরা। 

আমাদের জন্যই তো সব

যত আহ্লাদ আনন্দ

পদদলিত মানুষেরও রাগ মেটাতে

প্রাণ খোয়ায় কুকুর বেড়াল ছাগল মুর্গি শূকর গরুরা

জন্মেই কেড়ে নেয় মাতৃক্রোড় থেকে

পুরুষ বাছুরটা

বাইপ্রডাক্ট মানে লস

তুমি চিজ দিয়ে পিজ্জা খাবে বলে

আর করবে পনীর বিলাসিতা।

তুমি ওমলেট খাবে বলে ওদের ডিম দেওয়া

তুমি বিরিয়ানি খেয়ে মাশাল্লাহ বলবে বলে ওদের হালাল হওয়া

তুমি পুজো দিয়ে পূণ্য কামাবে বলে ওদের হাঁড়িকাঠে গলা

না হে মানবশিশু

তুমি যত দুর্ভাগাই হও না কেন

তবু তুমি রাজা

মাছ তড়পায় জালে, মুখে ছিপ-বঁড়শি গাঁথা 

ছাল ছাড়িয়ে ফিলে করে ফিস ফ্রাই হবে

না হলে মদের আসর যাবে বৃথা। 

এত রক্ত এত কান্না এত অসহ্য যন্ত্রণা

তুমি শুনতে পাচ্ছো না

কেবল মানুষের কান্নাই কানে ঢোকে?

না তাও অবশ্য ঢোকে না

প্রকৃতির নিয়ম, খাদ্য খাদক বলে কথা। 

হ্যাঁ বাঘে তো খায়

খাওয়ার বেলায় সব হিংস্র জানোয়ারের তুলনা

প্রোটিন চাই প্রোটিন

না হলে ভালো ছেলেমেয়ে হবে না! 

কি খাব পাথর?

গাছেরও তো প্রাণ আছে! 

হ্যাঁ কেবল মানুষকে যদি দাঁড় করিয়ে কুঠার দিয়ে কাটা হয়

তখন আর এ ব্যাখ্যা চলবে না। 

কনভিনিয়েন্স, হিপোক্রিসি

সবই চলতা হ্যায় দারুণ পচা 

মানুষ মরলে আমার খুব আরাম হয়

আমাকে রাক্ষস বলবে না?

হ্যাঁ ভাই

আমার গরু শুয়রের জন্য প্রাণ কাঁদে

আর খুব আনন্দ হয় যখন রিংমাস্টারের মাংস পিণ্ডি ছিঁড়ে খায় বাঘ ভাল্লুকেরা

অত্যাচারী তোরা অত্যাচারী

ক্যান্সার এডস প্লেগ তোদের জন্য

সাফারিং থেকে মুক্তি হবে না কখনও

এ সবই খাদ্য খাদক সম্পর্ক। 


Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত