সুইসাইড নোট

 জীবনটা খুব বিরক্তিকর হয়ে উঠছে

সব কিছুতে বিরক্ত লাগে

খাওয়া, না খাওয়া, সেক্স সেলিবেসি

পেচ্ছাপ, পায়খানা, চান

দাঁত মাজা,  মুখ ধোয়া

ঘুম, জেগে থাকা

সব কিছু

কাজ তো বটেই

জীবনের কয়েদি হয়ে বেঁচে আছি

কেবল অপেক্ষা

কিসের অপেক্ষা?

কিছুই তো নেই যা চাই

যা কিছু চাইতাম কিছুই আর চাইনা

চাইলেও পাবোনা 

যে দুনিয়াটার স্বপ্ন দেখতাম

আদপে সেই দুনিয়াটা নেই

অাদৌ ছিল না কোনদিন

সেইটা সেই বয়ঃসন্ধিকালেই শেষ

কিছুই করছি না

কিছুই করতে ইচ্ছে করছে না

কিছুই চাইছি না

এমতাবস্থায় বেঁচে থাকার মানে কি? 

সময়ের বন্দি হয়ে?

জীবনের অপরাধী হয়ে

নিজের ভুলের কয়েদখানায়

না, ভুল না

ঠিক বুঝতে পারিনি

বুঝিয়ে দেওয়ার কেউ ছিল না

থাকলেও তার কথা শুনিনি

বুঝিনি দুনিয়াটা সবার জন্য নয়

ওইসব বলার কথা

শান্তনা দেওয়ার কথা

আসলে দুনিয়াটা গুটিকয়েক লোকের জন্য

তাদের জন্য সব

বাকিদের কিছুই নেই

এটা বোধহয় প্রকৃতির ডিস্ট্রিবিউশন প্রবলেম

না হে না, নিহিলিসম্ না

পেসিমিসম্ না

যতই টার্মিনলজি বানাও

আখেরে নতুন কিছুই বলতে পারবে না

কারণ কিছুই নেই বলার

সত্য কেবল মেডুসা 

সত্য কেবল সিসিফাস 

তোমার আছে কেবল আঁতলামি

বাংলার মাঝে মাঝে প্রপার ইংলিশ প্রনানশিয়েশানের ঘটকালী

তোমরাই ভালো থাকবে বেশ দেখতে পাচ্ছি

ফাঁকা মাথায় রঙিন টুপি পড়ে

তোমাদের জন্যই তো সব

ভ্যাম্পায়ার আর জম্বি

একদল রক্ত খায়, আরেকদল ঘিলু

এখানে আমার জায়গা কোথায়?

নেই

বন্ধু নেই, প্রেম বলে আদপেই কিছু নেই

আত্মীয় স্বজন নেই

কিছুই নেই

স্বপ্ন নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই

এইভাবে বাঁচার মানে কি?

খিদে নেই, খাওয়ার রসদ নেই

নেই নেই নেই

খালি নেই

মেডুসার মাথা আর সিসিফাস

আছে

পাথর হয়ে পাথর ঠেলা

আছে

বিপ্লব নেই, পুলিশের লাঠি খাওয়ার ক্ষমতা নেই

সময়ের বন্দি হয়ে

শরীরের বন্দি হয়ে

জৈব নিয়ম পালন করে করে

দিন আসছে দিন যাবে বলে। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত