আরেকটা সকাল

আরেকটা সকাল ঢুকে এসেছে ভাঙা জানালা দিয়ে
অপমান নিত্যসঙ্গী
দারিদ্র্য যেন এক নিশ্ছিদ্র প্রাচীর
এক দুর্ভেদ্য আঁধার
প্রাচুর্যদায়িনী জীবন
আবার সব কেড়েও নেয়
কামের ফাঁদ।
মুখের থেকে গ্রাস ছিনিয়ে নেয়
"মা প্রকৃতি"
আমি ফুল ফল মৌমাছি দেখতে পাই না
কারণ সে প্রিভিলেজপ্রাপ্ত জাতি আমি নই
আমি খালি দেখতে জীবন্ত দগ্ধ হওয়া মানুষ ও খাঁচায় জীবন কাটিয়ে দেওয়া প্রাণীদের 
আমি দেখতে পাই কেবল সর্বহারাদের
যাদের কোন মানসম্মানের ধার ধারে না কেউ
আমি খালি রক্তমাংসমাখা ভয়াবহ মৃত্যুগুলো দেখতে পাই
যখনই তাকাই
আকাশপানে চেয়ে ফিলোসফি ফ্যান্সি করি না তাই
প্রেম মানে বুঝি দেহের তাড়না
পয়সার কামনা...
আরেকটা সকাল এসে ঢুকেছে জানালার ফাঁক দিয়ে
নিয়ে উদাসীন জীবন
মৃত্যুচেতনার কালো গহ্বর এসে গ্রাস করে অবসর সময়
আর ক্ষিদে মুখের গ্রাস কেড়ে নেয় 
মাতা প্রকৃতি
কোথায় সে ভগবান?
কোথায় আল্লাহ?
মসিহা?
না এরা কখনো আসে
এদের আসার আশা নিয়ে বেঁচে থাকতে হয়
যে মূহুর্তে খুলবে জ্ঞানচক্ষু
কিছুই দেখতে পাবে না
একটা ব্রহ্মাণ্ড ব্যাপি অন্ধকার আর মৃত্যু....
আরেকটা সকাল...

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত