দেশভক্ত
নেই শিক্ষার প্রয়োজন
নেই কোন দুনিয়াদারী ভাই
দেশপ্রেমিক হওয়ার শর্টকাট
মুসলিম বিদ্বেষী হওয়া চাই।
সাম্প্রদায়িক না হলে
মিলবে না হিন্দুত্বের সার্টিফিকেট
মঞ্চে উঠে কথায় দুনিয়া মারে
পল্লবগ্রাহী অকর্মণ্য সম্বিত পাপেট
না মানুষ, না দেশ
কেবল মুসলিম বিদ্বেষ
ভালো হিন্দু হওয়ার সহজ উপায়
রামের নাম মেজোরিটির মন জয় করায়।
অধিকার কেবল হিন্দুর চাই
তার মধ্যে আগে পাঞ্জাবী, মারাঠি, গুজরাটি
বাঙালি দক্ষিণী বাদ
মানবতায় অগ্রাধিকার উত্তরভারতের
না হলেই গলায় চাপাতি।
কেটে ফেলে দেবে মুন্ডু সব
ভেঙে দাও গুঁড়িয়ে দাও, গড়তে না পারলে ভাঙতে শেখাও
কিছু হোক ছাই না হোক
কলেজে ঢুকে পাথরবাজি করে বিদ্যাসাগর ভেঙে দাও।
গণতন্ত্রের বুলি আওড়ায়,
হত্যা যাদের প্রিন্সিপাল
স্বাধীনতার গণহত্যাকারীরাই দেশভক্ত
বাকিরা সব এন্টি-ন্যাশনাল
মোদিবিরোধি মানে দেশবিরোধী
বিজেপি না মানলে পাকিস্তানের দালাল বৈকি
মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুললেই
"কোথায় ছিলে যখন এসেছিল মাহমুদ অফ গজনী?"
যাহ শালা! হাজার বছরের টান
বলে তৈমুরের প্রতিশোধ নিতে পাশের বাড়ির মুসলমানটাকে মার
মোদিজী ঔরঙ্গজেবের থেকে তো খারাপ না!
আমাদের দেশ পাকিস্তান সৌদির থেকে তো পিছিয়ে না!
যা করছি বেশ করছি, হিন্দুর সব কিছু ভালো
সতী করব, পুড়িয়ে মারব, এটাই আমাদের ধর্ম!
Comments
Post a Comment