বাঁশদ্রোণী

দিন গুনে দেখছি
মাস আগে না বছর আগে
আমি আগে শেষ হই না কি টাকা
ভালো লাগে না চেনা লোকের ভিড়
আরেকটু একাকীত্ব চাই
এমন একটা জায়গায় গিয়ে উঠব যেখানে আমাকে কেউ চেনে না
চিনতে চায় না
যেখানে অচেনা মানুষেরা নাম জানাজানি করে না
চায়ের দোকানে, তেলেভাজার দোকানে বসে
আলোচনা করে
শহরে রাতের অন্ধকারে খুন হচ্ছে
নক্সালদের?
কে জানে
তবে খুব মুখরোচক আলোচনা
সাথে চা তেলেভাজা
মাথায় বৃষ্টি হাতে ছাতা
ঘনঘোর অন্ধেরা
একটু ভয়ে ভয়ে পা পিছলে সামলাতে সামলাতে
চির অন্ধকার বাঁশদ্রোনির একটা স্যাঁতসেঁতে ওয়ান রুম ফ্ল্যাটে এসে উঠব
ছোট্ট আর কোজি
আমার মত একাকীত্ববাদীদের জন্য অাদর্শ
চার তলার উপরে
দুদিকে জলে ডোবা মাঠ দেখা যায়
পুরনো গাছ লতা
অদূরে লাগোয়া পোড়ো বাড়ি
না ভূত ফুত নেই
অবশ্য আছে ভেবে নিলে মন্দ হয় না
বেরোবার দ্বিতীয় কোন রাস্তা নেই
দাঙ্গা লাগলে?
একটু ভয়, একটু নৈঃশব্দ্য
রোজ বৃষ্টি, খোলা চিরমেঘলা আকাশ 
দিনগুলো গুনে গুনে চলব
হয় আমি শেষ হব আগে না হলে টাকা। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা