ট্রেজার ম্যাপ

অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না
তাই সেদিনকে ভাবলাম কাছেপিঠে আফ্রিকা থেকে ঘুরে আসি
বেশি ভিতরে যাব না
কোন কাছাকাছি দেশ থেকে
দুপুরের আগে লোকাল ট্রেন ধরব, সন্ধ্যার আগে ফিরতে হবে
না হলে বাঘ-সিংহ হায়নার ভয়। 
তা যেমন ভাবা তেমনি কাজ
গেলাম আফ্রিকার কোন এক দেশে
ঝোলাব্যাগ নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি
বুক অবধি ঘাস
আস্তে আস্তে বাড়ছে
দেখি একটা বেঁটে জিরাফ
মানে আমার থেকেও বেঁটে
এঁ! এ কি? বাচ্চা জিরাফ? 
নাহ! ফিরতে হবে
আশেপাশে সিংহ আছে
তাই ফিরে এলাম দুপুর থাকতে থাকতেই
আশ্চর্য, এতদূর গেলাম এতক্ষণ ঘুরলাম
এখনো দুপুরবেলাতেই
হঠাৎ দেখি চোখের সামনে ম্যগনিফাইয়িং গ্লাস
সূর্যের কিরণ জানালার কাঁচ দিয়ে উঁকি মারছে
পরনে সিক্স পকেট, সামনে মোটা মোটা প্রাচীন বই
গুপ্তধনের সন্ধান 
ও, কোথাও যাইনি তাহলে। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত