নতুন শব্দ

নতুন নতুন শব্দ খুঁজে বেড়াই
সাধারণ গল্পটা অসাধারণ করে বলব তাই
না স্বপ্ন নিয়ে না, প্রেম নিয়ে না
আমি হারিয়ে যাওয়া রূপকথার গান গাই। 
সাফল্য নাই
কবিতা তাই 
আমি পরাজিতের আখ্যান শোনাই। 

এ পৃথিবীতে নতুন কিছু নাই
শব্দের মায়াজালে পুরাতনকে নতুন করে বোঝা
সব জেনেও ভুলে কাটিয়ে দেওয়া
দেহ বুড়িয়ে, এগিয়ে চলা
কেবল অনন্তের পথে, 
অন্তহীন এগিয়ে চলা। 

নতুন নতুন গল্প ফেঁদে বেড়াই
বাচ্চাদের ভুলিয়ে রাখব বলে
নতুন জীবন, সবই সুন্দর
ভূতের গল্প, রহস্য-রোমাঞ্চ

আমার চলার পাথেয় সেই মিথ্যাই
সুন্দর কিছু মিথ্যাই। 

এ জগতে নতুন কিছু নাই
কেবল বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলাই জীবন
অতি সহজ সত্যটা বলে দিলে আর কি বা থাকবে পড়ে
তাই প্রেমের কবিতা, যুদ্ধজয়ের উপাখ্যান। 

হে প্রেম, নিঃস্ব তো করবেই সে, তবুও বীজ বুনে চলা
ধান ক্ষেতে ক্ষেতে
নদী পাড়ের দেশে দেশে
কত শতাব্দী ধরে গাই তাদের গান
আমি শোনাই হারিয়ে যাওয়া মানুষের গান। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত