বাইরের লোক ভিতরের লোক

বাইরেটা আজকে ভিতরে চলে এসেছে
কিন্তু ভেতরটা বাইরে যাচ্ছে না
এলাকাটা প্রশস্ত হয়েছে
বাইরের দেওয়ালটা ঘরের দেওয়াল হয়ে গেছে
বাইরের গাছগুলো ঘরের মধ্যে ঢুকে এসেছে। 

বাইরের লোকগুলো সব ভেতরে ঢুকে পড়ছে
কিন্তু ভেতরের লোকটাকে কিছুতেই বাইরে আনা যাচ্ছে
সে ঠেসে দরজা বন্ধ করে লুকিয়ে বসে আছে
বাইরের লোকেদের ভয়ে
বা লজ্জায় বা ঘেন্নায়। 

বাইরের হাওয়াগুলো অনেক দিক্বিদিক নির্দেশ করে রেখেছে
ভেতরের হাওয়া বাইরে গিয়ে যাতে দিক পাল্টাতে না পারে
অনেক প্রথা অনেক ধাঁচ লিখে রেখেছে
তা থেকে বেরোতে গেলেই দূষিত তকমা সেঁটে
ভেতরের হাওয়াটাকে নাক চেপে
রুমাল মেরে বর্জন করে দেবে। 

ভেতর থেকে বাইরে সব দেখা যাচ্ছে
কিন্তু বাইরে থেকে কিছুই অাঁচ পাচ্ছি না
কারণ ভেতরটা অন্ধকার
জমজমাট
কারুর দেখার ইচ্ছেও নেই
আলো জ্বালাচ্ছি, পিদিমের তড়িৎশিখার 
আলোটা একটু এসে পড়ছে ভেতরে
আবছা একটা প্রতিকৃতি দেখে অনেকে অনেক কিছুই ভেবে নিচ্ছে
কেউ বলছে ভূত কেউ বলছে চোর কেউ বলছে চোখের ভুল, আসলে কিসুই নেই। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত