আয়নার দেওয়ালে ২



আয়নার মুখটাকে মেলাবো কিসের সাথে?
ওটা যে আমিই তা ভেরিফাই করব কিভাবে?
সেলফি তুলে?
না ঠিক...
যা বলতে চাইছি তা বলে উঠতে পারছি না
বোঝাতে পারছি না
আমিই আমার কথা বলছি
বোকাবোকা লোকগুলো শুনলে বলবে
"অন্যের জন্য ভাবুন"
খালি লিখে যাই
আত্মানুসন্ধানের লেখা
বোকাচালাক লোকেরা বলে
"ওটাই একমাত্র উপায় নিজেকে জানার"
কি যে এরা বলে একটা শব্দও বুঝি না
ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি
কবি হতে চাই।

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত