জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ উপচে উঠছে একটি ছুটির দিনে

সবাই হবে দেশভক্ত তেরঙা পতাকা তুলে!

মোদিপ্রেমই দেশপ্রেম শাসক দলের ফতোয়া

অন্ধভক্ত না হলেই তুমি “মোল্লা যবন কাটোয়া”!

 

জাতীয়তাবাদ উপচে উঠছে আর একটু প্রাদেশিকতা

অন্ধভক্ত না হলেই করছো দেশবিরোধিতা!

কাংলু মাল্লু চিঙ্কি যবন সবার ঘাঁটবে পিন্ডি

রাষ্ট্র ভাষা না হলেও বলতে হবেই হিন্দি!

 

শাসকপ্রেমই দেশপ্রেম, জয় জয় বলো সবে

দেশভক্তি হোলসেল, পতাকা তুললেই হবে!

ঢপ দেবে আর ভোট নেবে, মুরগী জনতা

যদি না হোস মোদিপ্রেমী, পাকিস্তান চলে যা!


August, 2019

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা