হারের পরের সকাল
রাতভোর হতেই মনে পড়ে যায় কি ভুলতে ঘুম
কিন্তু জাগার পরেই আবার আকাশ কালো করে নেমে আসে একরাশ হতাশা
মনে হয় সত্যি হয়েছিল নাকি দুঃস্বপ্ন?
ধরো যদি সময়ে ফিরে যাওয়া যেত
ভুলগুলো জেনে সেগুলো করার আগেই শুধরে নেওয়া যেত?
হারের পরের সকাল খবরের কাগজে নির্মম ব্যাখ্যা দিয়েছে পন্ডিতরা
আশ্চর্য! যা ভুলতে চেয়ে ঘুমিয়ে পড়া
ঘুম থেকে উঠতেই তা শতবার মনে করিয়ে দেওয়া
তোমার ব্যর্থতায় হেসেছিলাম আমরা
আমাদের ব্যর্থতায় হাসছো তোমরা
অথচ হয়তো লড়াইটা একসাথে লড়ার কথা
এক অন্য সময়ে, অন্য ইতিহাসে...
কোন প্রিয়জনের মৃত্যুর মত
যাকে আর ফিরে পাওয়া যাবে না
হারের পরের সকাল সব স্বপ্ন চুরমার হয়ে যায়
কেবল ঝমঝমিয়ে নেমে আসে একরাশ হতাশা।
Comments
Post a Comment