৮৪ লক্ষ জন্মের অার্তনাদ নিয়ে আজ এখানে
৮৪ লক্ষ জন্মের অপূর্ণতা
৮৪ লক্ষ হিংস্র বীভৎসতা
দামিনী,
তোমার বানানো নামটা আবার মনে পড়িয়ে দিল...
নারকীয় যন্ত্রণা।
এ সংসার হতে মুক্তির আশা বড়ই ক্ষীণ
আবারও আসতে হবে ফিরে
হিংস্র বীভৎসতার তীরে
মায়ার জীব শরীরে।
এ শরীর কারো নয়
বারবার পাল্টে যায়
আজ যার মধ্যে দিয়ে বাড়ছি কাল তার কোনো চিহ্নই থাকবে না
পঞ্চভূতে বিলীন আত্মা অমলিন
সে তো কবেকার গল্পকথা
লক্ষ লক্ষ জন্মের গাথা, খাদ্য শৃঙখল থেকে মুক্তির সংগ্রাম।
ঈশ্বরবাদ, ডারউইন
বিশ্বাস অবিশ্বাস
তর্ক নয় মুক্তি চাই
এই রক্তমাংস নিয়ে টানা ছেঁড়া করা পৃথিবীর জীবদের থেকে...
মুক্তিও নাকি পাওয়া সম্ভব
তবে যে মুক্ত হয় সে কি ফিরে আসে পথ বলতে?
মুক্তিও আপেক্ষিক
জন্ম-মৃত্যুর শৃঙ্খল অচ্ছেদ্য
বারবার আসতে হবে ফিরে
হিংস্র বীভৎসতার তীরে।
Comments
Post a Comment