একটি অরূপকথার গল্প
ক্রেডিট কার্ডের জংগল বাদাড় পেড়িয়ে আমি রাক্ষসপুরিতে ঢুকি
এখানে গাছপালা অন্ধকার পাখিদের ডাক
ঝোপের আড়ালে জন্তু জানোয়ারদের হুক্কাহুয়া
কই মানুষ খেকোরা কই?
মানুষ জাতীয় কিছু কই?
বা রাক্ষসজাতীয়?
না, কিছুই তো রুপকথার ডেস্ক্রিপশান ম্যাচ করছে না...
এখানে তো কোনো ত্রাস নেই কোনো মায়াবী হরিণ নেই
কোন মানুষের হাড়গোড় মাংস পড়ে নেই
রাস্তা সব শুনশান রাক্ষসরা সব মৃত
কেবল খালি রুপকথার ময়দান
তেপান্তরের শুণ্যতা
লাইটপোস্ট এ LED bulb, Wifi receiver, lcd screen এ traffic awareness
আমি তাহলে পারলাম না ক্রেডিট কার্ডের ঋণমুক্ত হতে!
অফিস কি শেষ হয়েছে না আবার যেতে হবে?
সেই IT sector এর জামা jeans sports shoes backpack 5" smartphone
সবাই এক হয়ে গেছে
রাক্ষসরা মরে গেছে
মানুষ zombie হয়ে গেছে...
Comments
Post a Comment