ট্রেনের বাদাম মফস্বল মেশা গন্ধে একটা স্থায়ী সুখ আছে
বা শান্তি
কারণ যত পয়সাই থাকুক না কেন বসে থেকে জানালা দিয়ে দেখা ছাড়া
সেরকম কিছু করার নেই
হা আছে, কিন্তু সেরকম না
ট্রেনে সবাই বাদাম খায়
iPhoneওয়ালারাও
আমার কোন কিছুই ভালো লাগে না
কোন কিছুই না
চাকরি, কাজ...বেশিক্ষণ কবিতাও ভালো লাগে না
ফুর্তি? না, বেশি না
তবে ট্রেনে একটা ভালো সীট পেলে মনে হয়, "এ পথ যদি না শেষ হত..."
প্লেনেও ভালো
মেঘের ফাঁকেফাঁকে
তবে বড্ড বেশি জ্বালাতন লাগে
এয়ারহস্টেসদের আনাগোনা
পাইলটের বকবক
ওঠার আগে হাজারটা চেকিং
লোকগুলো বড় মেকি সাজে
ট্রেনেই ভালো
বাদাম মফস্বল মেশা নস্টালজিয়া
আর সিরিয়াস বিড়ি খাওয়া কাষ্ঠল গলায়
পাতিরামের পাতি গল্প
সেখানে সন্ধেয় এখনো অন্ধকার হয়
সকালের অনেক দাম
বাদাম
মফস্বল
ঝোপঝাড় ছেলেমেয়ে সন্ধের হাট।
Comments
Post a Comment