চাকা
চাকার উপরে যারা আছে
তাদের জন্য জ্ঞান দেওয়াটা খুব সহজ
কিন্তু চাকাটার নিচে যারা
তারা জানে যে বেজন্মা চাকাটা ঘুরছে না
একটা পুরনো বিকল গাড়ির মত
সেটা এক জায়গায় দাড়িয়ে আছে
আর দিনদিন মাটিতে ধসে যাচ্ছে
সাথে তাদেরকেও মিশিয়ে দিচ্ছে
মাটির নিচে পোকামাকড়দের সাথে।
Comments
Post a Comment