কবি ও রেন্ডি
"এ সোসাইটির অনার আমি চাই না"
মোটা ব্যবসায়ীরাই তো বাস্তববাদী
অ্যানোনিমাস কবিরা অন্ধকারে মরবে
না ত্যাগ, না ভোগের টানাপোড়েনে
গড্ডালিকাপ্রবাহে ভেসে যাওয়াই তো সুখের সম্মানের
ছেলে কি করে? না, ডাক্তার ইঞ্জিনিয়ার সিএ
কোন কবি তার ছেলে মেয়েকে কবি বানাতে চায়?
কোন রেন্ডি তার মেয়েকে রেন্ডি বানাতে চায়?
কি রেন্ডি শব্দটা নিয়ে ভাবতে বসে গেলে?
ভাষার নান্দনিকতায় মজে আছো তুমি
ন্যাম্বি প্যাম্বি বেঙালি
রিফাইন্ড মিডিওক্রিসি তোমার, আমি খুব ভালোবাসি
লাগাবো কিন্তু হাইমেন ফাটবে না
মাল খাবো কিন্তু গন্ধ ছাড়বে না
সকালে উঠে ময়লা কাপড় দিয়ে ঘরদোর পরিস্কার করে নেব
ময়লা দিয়ে পরিস্কার করব...তাই জন্য উর্দি পরা কতগুলো ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছি আইনরক্ষার
উর্দি পরা কটা ক্রিমিনাল আর ভদ্রভাষায় ন্যাংটামো করা কটা ডিপ্লোম্যাট দেশ চালাবে
একটা গান আর একটা কাপড়ের পতাকা দিয়ে...
"ওইই! দেশের নামে কিছু বলবি না বাঁড়া, চুদে রেখে দোবো!"
দেশের নামে কিছু বলবি না
দেশ
মানচিত্র
মানচিত্রের নামে কিছু বলবি না বাঁড়া, চু...না
না ঠিক যাচ্ছে না...
মোটা ডিগ্রিধারীরাই আইন ঠিক করবে
ভুল নাই ভুল নাই রাজামশাই
"গান শেষ আর প্রাণ শেষ তো একই কথা রাজামশাই"
হ্যাঁ গান গা না, তবে ভালো গান
সুন্দর
সবার ভালো লাগবে
মানে, তুম হাম হাম তুম বারেবারে বলে সুরে গা না
রাজনৈতিক ধর্মীয় বা কোন বিষয় নিয়ে না হলেই হলো
লোকের বড় রাগ সবেতে, বুঝিস তো
কখন কোথায় একটা বাস জ্বলে যাবে
তুই ক্ষতিপূরণ দিবি?
মোটা ব্যবসায়ীরা বাস্তববাদী
বিষয় নিয়ে লিখিস কেন?
এমনি ভূতের গল্প লেখ না
ভূত প্রেত বা তুম হাম হাম তুম গান
সবার ভালো লাগা চাই
গড্ডালিকাপ্রবাহে গা ভাসিয়ে আরাম আছে
অ্যানোনিমাস কবিরা অন্ধকারে মরবে
না ত্যাগ, না ভোগের টানাপোড়েনে
জামাই কি করে? না অফিসার ম্যানেজার পি.ও.
মাস গেলে মোটা টাকা
রাতে বউকে লাগানো
পয়দা করে সেটাকে বড় করানো
বলছি শোন,
কোন কবিই তার ছেলে কে কবি বানাতে চায় না
কোন রেন্ডিই তার মেয়েকে রেন্ডি বানাতে চায় না।
Comments
Post a Comment