দল

ঠান্ডা হাতগুলো গরম করতে আমার সোয়েটারটা জড়িয়ে ধরেছো তুমি
মাঝে মাঝে খামচে ধরছো মাইল্ডলী
এটা কোথায় এলাম আমরা?
ফিল্ম ফেস্টিভাল ? কি হয় এখানে?
কিছু বল্লেই তো আবার বলবে মার্ক্সিস্ট কথাবার্তা
একটা '-ism' এর মধ্যে ফেলে জীবনের সত্যিটা casual হয়ে যায়
এত গ্ল্যামার? এত আড়ম্বর?
যেন কেউ না খেতে পেয়ে মরে না
কেউ ঠান্ডায় ছেঁড়া কাঁথা পরে না
কোন লাশ রাস্তায় পচে না
তবে কি কম্বলের আরামে কবিতা লেখাটাই খালি সত্যি?
ঝাঁ চকচকে দোকানে বসে কফি হাতে কাঁচের ভিতর দিয়ে
কতগুলো মেকআপ করা ফর্সা এসি গাড়ি চড়া মুখই সত্যি?
সত্যি ব্রান্ডেড পোষাক? 
আর বড়লোকদের জন্য গাড়ি আর জুয়েলারির অ্যাড?
ফিল্ম ফেস্টিভাল? বুক ফেয়ার? রিয়েল এস্টেট? মেগা মল?
মাঝে মাঝে ভুলে যাই কোথায় থাকি...
আমার হাতটা ছেড়ে ছদ্ম রাগ দেখাও তুমি
বোধহয় একটু অ্যাটেনশন চাও
তোমার গোলাপিময়তা ডাকে আমায়
আমি ভুলে যাই
মার্ক্সিস্ট না হিউম্যানিস্ট?
কোন দল নেই কবিতার
আজও খুঁজে পাইনি যা চাই
আজও জানি না কি চাই...


(* বাংলায় 'z' স্বরধ্বনির অভাবে 'casual' ইংরেজি ভাষায় লেখা হল।)

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত