মাথার ছাদে
মাথার ছাদে হাঁটাহাঁটি করে কৈশোরের অদম্য স্বপ্নগুলো
কিছুতেই মরবে না, ঘুণে ধরা কাঠে আরও জল ঢালি
তুমি বুঝলে না
তুমি আসলে না
দিগন্তে পড়ে আছে সেই জেগে দেখা অবাস্তবতা ভুলতে পারবে না, গলা অবধি মদ গিলে চোখের জল ফেলি না
সে আমি না
তুমি বুঝলে না।
সৃজনশীলতা ভালোবাসার কাঙ্খি
রাতভোর আমি স্বপ্ন তাড়া করি
রাতের পর রাত
তুমি আসলে না
একে একে সবই বেকার হয়ে যায় কারো কারো জীবনে
সবাই লড়লেই জেতে না
কেউ কেউ বেনামে মরে
তাই তুমি আসলে না।
আমার মরা এর শেষ না, বারবার আমি আসি ফিরে
জন্ম জন্মাতরে,
অনেক অনেক জীবনে মৃত্যু আমাকে ভোলাতে পারেনি তোমাকে
তুমি বুঝলে না।
প্রেমের পর যে জীবন আছে
সে জীবনে পূর্বরাগের আশাবাদ নেই
আছে কতগুলো বেঁচে থাকার টোটকা
মাংস কেটে খাওয়ার জীবন।
বারবার আমি আসি তবু ফিরে
কিশোরদের অলিক স্বপ্নকে ঘিরে
কিশোরীর মুগ্ধতার পরশ জুড়ে
বারবার আমি আসি ফিরে।
Comments
Post a Comment