উৎসব

রাতের আঁধারে লিখতে বসি না পরার কাব্য
আর অসীম জন্মের মরণের গল্প
পাতার পর পাতা, খাতার পর খাতা
জমে কেবল লেখা, কেউ পরেনা
কারণ কাউকে আমি পরাতে চাই না
আমি লিখি নিজের জন্য, আমি লিখি লেখার জন্য
যে লেখার কোন দরকার নেই। 
অনেক সময় স্রেফ বাঁচার জন্য লেখা
প্রত্যেকদিন প্রত্যেকটা কবিতা আমার আয়ু ১ দিন করে বাড়িয়ে দেয়
আমার কবিতা লেখে আমার ভাগ্যলিপি
অতি তাচ্ছিল্যভরে মৃত্যুকে ফিরিয়ে দি আমি
সাদা পাতার মত মৃত্যু।
কেউ দিন আনে দিন খায়
আর কেউ কবিতা হয়ে ঘুরে বেড়ায় পাতায় পাতায়
রাতের আঁধারে কোন আঁতেল এর চশমার ফাঁকে
ছাত্রের পাঠ্যবইতে, শিক্ষকের সহায়িকাতে 
আমি অক্ষর হয়েই বাঁচতে চাই
আলোর উৎসবে, যখন নতুন জামাকাপড়ের গন্ধে পথেঘাটে পিঁপড়ের মত মানুষ বেরোয়
আমি ঢাক আর মাইকের আওয়াজ থেকে দুরে 
কোন এক লুকনো কোণে
অক্ষরমালা হয়ে সাদা খাতায় পরে থাকতে চাই।

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত