বালির রাজপ্রাসাদ
সমুদ্রের ডেউয়ের মত মেঘগুলো ছুটে আসছিল মাটি থেকে
কাশ জুঁই লিলি ভাসছিল বাতাসে
আমি শুয়েছিলাম তোমারই কোলে
ফিরে আসবো বলেছিলাম
তুমি বলেছিলে...
না তুমি কিছু বলনি
কারণ তুমি আদৌ নেই
তুমি নেই
তাই তুমি কিছুই বলনি।
সমুদ্রের ডেউয়ের মত সাদা তুলো মেঘগুলো
দূরে মেষ পালকরা
শিশুরা
ফুলের পাপড়ি উড়ছিল বাতাসে
আমি শুয়েছিলাম তোমারই পাশে
জন্ম জন্মান্তরে তোমাকেই চেয়েছিলাম
শুধু তোমাকেই চেয়েছিলাম
ঈশ্বরের করুণাহীন এ জীবনে
শুধু তোমার জন্যই কেঁদেছিলাম
নিশিরাতে
কিন্তু তুমি আদৌ নেই
তাই তোমার মন গলেনি তাতে।
বিপ্লবে ছুটে যেতে চেয়েছে মন
তাদের সাথে, যাদের মানুষসমাজ অপমান করেছিল
কারণ তারা বেড়াজাল মানেনি বলে
জোয়ান অফ আর্ক থেকে মারটিন লুথার
আগুনে, রক্তে লেখা
সত্যি
মানুষের ইতিহাস
না
ঘরের গরু আমি হবো না কখনও
তাই তোমাকে পাবো না কখনও
হলেও পেতাম না
কারণ তুমি নেই
তুমি বলেই কিছু নেই
তাই আদৌ পেতাম না তোমাকে আমি।
কবিতার খাতা খুলে বসেছি যখনই
প্রেমের কবিতা লিখবো বলে
দুষ্টু মিষ্টি
চোখের সামনে ভেসে উঠেছে পথশিশুদের মুখ
ভিক্ষের বাটি হাতে
কোন কোন দিন সারাদিনের উপার্জন একটা আইসক্রিম খেয়ে দেখবে বলে
আইস্ক্রিমওয়ালা ১০ টাকার মাল ২০তে বেচেছে তাকে
না, প্রেমের কবিতা লিখতে পারিনি
কেবল এইসব লিখে পাতা নষ্ট করেছি
কবিতা খাওয়ায়নি
তুমিও আসোনি
কারণ তুমি নেই
তুমি বলেই কিছু নেই
সবই বল্মিক।
গান গেয়ে ভালোবাসা ফেরি করতে চেয়েছি
শিল্পীর মন মানুষের ভালোবাসা খোঁজে যেমন
আমি খুঁজে বেরিয়েছি তোমাকে
রাতের ট্রেনে সুদূর পাহাড়ের বুকে
সুর্য এসেছে, আমাকে দেখেনি সে
সূর্য দেখেনি আমাকে
আমি দেখিনি সূর্যকে
অস্তরাগে তোমাকে ভাবিনি
কারণ তুমি তো আদৌ নেই
কি হবে তোমাকে ভেবে?
তুলোর মত সাদা মেঘগুলো ছুটে আসছে সমুদ্র ঢেউ হয়ে
বাতাসে উড়ে যাচ্ছে ফুলের পাপড়ি গুলো।
একদিন তো সব ছেড়ে যেতে হবে
যেতেই হবে
কে না বাঁচতে চায় চিরতর?
কে না চায় অমৃতের সন্ধান পেতে,
বলো?
তুমি কি জানবে
তুমি তো কোনদিন ছিলেই না
ছিলেই না তুমি
কোনদিনও
আমিও তাই চাইনি তোমাকে কোনদিনও
কারণ সেভাবে ভাবলে একটু কম হয়
কষ্ট
তুমি বলেই কিছু নেই
জেনে গেছি আমি
তোমার জন্য আমি নেই
অাদৌ ছিলাম না কখনও।
ঈশ্বরপুত্র যিশুও কেঁদেছিলেন
ক্রুশের শেষ বেলায় হায়,
"ঈশ্বর আমার ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়?"
ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়?
আমাদেরও কি আছে কোন দাম
কোন ইতিহাস,
বঞ্চিতদের গান?
কেউ নেই, কিছুই নেই
একাই আসা
একাই যাওয়া
নগ্ন, নিঃস্বতায়
অন্ধকারে
ঈশ্বরের করুণাহীন এক অন্ধকারে...
শুধু তোমার জন্যই কেঁদেছিলাম
প্রথম প্রাতে
কিন্তু তুমি নেই
তাই সূর্য দেখেনি আমায়।
Comments
Post a Comment