বছরগুলো গুলিয়ে যাচ্ছে
মাঝেমাঝে অনেকগুলো বছর কোথায় চলে যায়
শত খুঁজেও খুঁজে পাইনা
এটা কি মানবমস্তিস্কের রহস্য?
নাকি একা একা দীর্ঘ দিনগুলো কাটাতে কাটাতে
বুঝে উঠতে পারছিনা
রাতটা কেটে যায়
একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখে
আজও একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখি
আমার কপাল গাধার কপাল
কারণ গাধার জীবন এরকমই
মানুষ কে বয়ে বয়ে নিয়ে চলেছি সারাজীবন
আর আজ কেউ নেই
জোয়াল বওয়া হয়ে গেলে আমি একা অর্জুন
শরশয্যায় ধীর পায়ে
তবুও স্বপ্নগুলো মাথাচাড়া দেয়
একটা বাড়ি, নিজে হাতে ইঁট গাঁথা
সামনে একটা বাগান
প্রত্যেকটা চারা নিজে পোঁতা
বছরগুলো গুলিয়ে যাচ্ছে সব
আজ আর কেউ নেই
শুধু পড়ে আছে কটা স্বপ্ন
তবুও স্বপ্ন।
Comments
Post a Comment