আলস্য
আলস্যে ভরা এ জীবনে কিছুই করা হয়ে উঠল না
সবাইকেই হতাশ করা বাদে
কিন্তু রজত খুব ভালো ছেলে
বাবা মায়ের কৃতি ছেলে
বড় চাকরি করছে
বাবা মারা যাওয়ার পর থেকে মাকে রোজগার করে খাওয়ায়
সমাজে ইজ্জত আছে
ভালো ছেলে
ভদ্র ছেলে...
আমার সে ইজ্জৎ নেই
দু পয়সা রোজগার নেই অথচ দেমাক আছে
সমাজে ইজ্জৎ নেই
যে কেউ টাইম্পাস মনে করে
বেকার ছেলে
মজার ছেলে...
অথচ এত যে স্বপ্ন দেখছি
চোখ বুজে চোখ খুলে শুয়ে বসে দাঁড়িয়ে ঘুমিয়ে জেগে জেগে
সেইসব স্বপ্ন আজকাল কেউ বোঝেনা দেখেনা
আসলে ধার ধারে না
মনটা বাদে
ও আমার সব গল্প শোনে
আমার সব কথায় ঘাড় নাড়ে
কিন্তু এদিকে মনটার বাবা আবার বাড়ি বিক্রি নিয়ে উঠেপড়ে লেগেছে
এটা বেচে একটা বড় ফ্ল্যাট নেবে অন্যত্র
মনটাকেও আর পাবো না
স্বপ্নগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারবার
ঘুম চাইছে ঘুম।
Comments
Post a Comment