দুধের গোঁফ
আমি নোংরা লোকেদের নিয়ে কবিতা লিখি
রাবিন্দ্রিকতার ছোঁয়া পায়নি যাদের জীবন
ভাষায় নেই কোন নান্দনিকতা
খানকির ছেলে শুয়োরের বাচ্চা ছাড়া যারা কথাই বলতে জানে না।
ন্যাংটা ভদ্রলোকদের থেকে ভালো তারা
ভদ্র স্বভাবের ছোটলোক আরও অসহ্য
নোংরা মনের লোকেদের মুখে পরিস্কার ভাষা শুনে হাসি পায়
যেন স্বভাববেশ্যার মুখে সতীপনা
মাতালের মুখে দুধের গোঁফ
Comments
Post a Comment